বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

জো বাইডেনকে সমর্থন জানিয়ে ৮১ নোবেল বিজয়ীর খোলা চিঠি

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনকে সমর্থন জানিয়ে একটি খোলা চিঠিতে সই করেছেন ৮১ জন মার্কিন নোবেল বিজয়ী।
রসায়ন, পদার্থ এবং চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ী ঐ নাগরিকরা জো বাইডেনকে সমর্থন জানিয়ে খোলা চিঠিটিতে সই করেন।
বাইডেনকে বিশেষজ্ঞদের কথা শোনার বিষয়ে আগ্রহী ব্যক্তি হিসেবে উল্লেখ করে তারা ঐ চিঠিতে লিখেছেন, বিজ্ঞানের প্রতি এই মুহূর্তে যতো বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, এতটা বেশি প্রয়োজন আর কখনও পড়েনি। জো বাইডেন বিশেষজ্ঞদের কথা মনোযোগ দিয়ে শোনেন, এটা তিনি প্রমাণ করেছেন। এছাড়া আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তার সহযোগিতার হাত প্রসারিত।
যুক্তরাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক জীবনযাত্রায় অভিবাসীদের অবদানের প্রতি বাইডেনের আলাদা সম্মান রয়েছে বলে বলেন তারা।
খোলা চিঠিটিতে ঐ ৮১ নোবেল বিজয়ী স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক ও বিজ্ঞানী হিসেবে আমরা প্রেসিডেন্ট পদে জো বাইডেনের প্রার্থিতার প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *