নীরব নিঃসঙ্গতা / লিপি বড়ুয়া
ওই মায়াবী চোখের গভীরে
কেনো এতো বিষণ্নতা?
চঞ্চল হাসির আড়ালে
কেনো এতো দুঃখ ব্যথা?
জানি, কোমল হৃদয়ে জেগে আছে
হাজারো অভিমানের রাত,
আঁধারের বুকে নাড়া দেয়
অবহেলিত আলোর প্রভাত।
নীল আকাশে এক খন্ড কালো মেঘ
মনে হয় কী নীরব নিঃসঙ্গতা..!
একাকীত্বের সাথে একা থাকা
গভীর শূন্যতার গল্পকথা।
হঠাৎ চেয়ে দেখি আকাশ আলোকময়
ভরা পূর্ণিমার জোছনায়,
সুখের কি তবে হয়েছে সময়?
রাঙালো জীবন আলোর ফোয়ারায়।
Leave a Reply