শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

দেশ, শিরোনাম, সংস্কৃতি

লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ১১৯২ Time View

চট্টগ্রাম একাডেমি ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য শিক্ষা ও অর্থনীতি বিষয়ক প্রতিবেদনের ওপর ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার’ প্রদান করতে যাচ্ছে। উপর্যুক্ত বিষয়ে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক সংবাদপত্র ও সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনের তিনটি কপি (ফটােকপি সত্যায়িত করে পাঠালে গ্রহণযোগ্য) প্রকাশের তারিখ, প্রতিবেদকের নাম, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বরসহ ডাকযোগে অথবা সরাসরি মহাপরিচালক, চট্টগ্রাম একাডেমি, কদম মোবারক বাইলেইন, মোমিন রোড, চেরাগি পাহাড়, চট্টগ্রাম– ৪০০০ ঠিকানায় আগামী ১৬ মে ২০২৫ –এর মধ্যে জমা দিতে হবে। খামের ওপর ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার’ কথাটি উল্লেখ থাকতে হবে। উল্লেখ্য, প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য একজন সাংবাদিককে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি ক্রেস্ট, সনদ ও নগদ পনের হাজার টাকা সম্মানী। উল্লেখ্য, সাংবাদিক লোকমান খান শেরওয়ানী ছিলেন ব্রিটিশ শাসিত ভারতে ‘ভারতীয় স্বাধীনতা আন্দোলনের’একজন সক্রিয় কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.