শরৎ / তাহেরা বেগম।
শরতের শিউলি ঝরা দিনে
ঝরে থাকে শিউলি নরম ঘাসে।
কখনো শিশির নিমেষে জড়িয়ে
নেয় তা গভীর ভালোবেসে।
নদী বয়ে যায় জোয়ারের টানে
সাগর সবটুকু জল টেনে নেয় বুকে।
প্রতিটি কবিতা থাকে আবেগের ভাঁজে
ছন্দটা গেঁথে নেয় হৃদয়ের গভীরে।
শরতের আকাশে থাকে সাদা মেঘের ভেলা
হৃদয়ের আকাশে উদাসীনতার ভাষা।
শরতের কাশফুল শুকিয়ে গেলে
শরৎ প্রাণ হারায়।
মনের শূন্যতা একাকিত্বের চাদর জড়ায়।
কতবার ভালোবাসা হৃদয়ের জানালা
দিয়ে উঁকি মেরে যায়।
আমি ফাগুনের রাতে কাঠ গোলাপের
ছায়া খুঁজে খুঁজে হাঁটি
কত রাত কত জোছনা আর পাথরে পথ।
Leave a Reply