শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, সাহিত্য

স্বপ্নঘেরা চরে নিঃশব্দ একা / রূপক কুমার রক্ষিত

সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৩৯০ Time View

আমি একজন ট্র্যাজিক মানব!
প্রকৃতি যদি উপাধি দেয়,
একজন হৃদয়ঘাতী,
দুঃখের দাসত্বে এক দুঃখের ধারক !
নীরব বিষন্নতায় এখন তাতেই চলে।

বুকে চেপে রাখা আজন্ম
কঠিন সত্যমাখা শব্দের বুনন,
ভাঙা জানালায় শীতের বৃষ্টির মতো,
ফোঁটা ফোঁটা কষ্ট দিয়ে,
সুখের সমাপ্তি না টানতে পারার কথা বলে।

নীরব শোকের ভীষণ অস্থিরতা,
মনের ভিতর ভারী হাওয়ায় তুমুল তুফান,
কঠোর সুখের অসমাপ্ত স্বপ্ন ঘেরা চরে,
নিঃশব্দ একা বসে থাকা,
অন্তহীন খুশির শব্দে জেগে ওঠার খেয়ালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.