শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম, দেশ, শিরোনাম, শিশু সাহিত্য, সংস্কৃতি, সাহিত্য

শিশুসাহিত্য একাডেমি সম্মাননা ২০২৬ পাচ্ছেন তিন কৃতী লেখক

শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ২৬৬ Time View

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা ২০২৬ পাচ্ছেন দেশের তিন কৃতী লেখক। তাঁরা হলেন : শিশুসাহিত্যিক দিলারা মেসবাহ (১৯৫০), দীপংকর চক্রবর্তী (১৯৫১) ও ওবায়দুল সমীর (১৯৬৭)। একাডেমির জুরি বোর্ডের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। আগামী ৩০ ও ৩১ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শিশুসাহিত্য উৎসব ২০২৬ মঞ্চে তাঁদের হাতে এ পদক তুলে দেওয়া হবে। দেওয়া হবে সম্মাননা স্মারক, উত্তরীয়, উপহার ও সম্মানী।
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লেখক সনজীব বড়ুয়া, বিপুল বড়ুয়া, দীপক বড়ুয়া, অরুণ শীল, মাহবুবুল হাসান, জসীম মেহবুব, সৈয়দ খালেদুল আনোয়ার, কেশব জিপসী, আবুল কালাম বেলাল, আজিজ রাহমান, মিজানুর রহমান শামীম, অমিত বড়ুয়া, ইফতেখার মারুফ, আনোয়ারুল হক নূরী, গোফরান উদ্দীন টিটু, নিজামুল ইসলাম সরফী প্রমুখ।
সভায় বলা হয়, ‘শিশুসাহিত্য উৎসব’ বেশ কয়েক বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারে ৩০-৩১ অক্টোবর দু‘দিনব্যাপী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। উৎসবে দেশের প্রায় তিনশ’ লেখক অংশ নেবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.