শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

স্বপ্নীল মন / মারজিয়া খানম সিদ্দিকা

সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫ ৮০৯ Time View

সাগর তলের বন পাহাড়ে মন আটকে আছে,
যেতে বড়ো ইচ্ছে করে রঙিন বৃক্ষের কাছে।
চমৎকার এক আলোর খেলায় মাছের নাচন ঢেলে,
আঁধার রাতের হাতছানিতে উদাস নয়ন মেলে।

ধ্রুব তারা দেখতে গিয়ে চাঁদে পাগলপারা,
খুশির ঝিলিক চমকে উঠে হলো আত্মহারা।
ঢেউ এর পরে ঢেউ লুটিয়ে আছড়ে পড়ে তীরে,
বালির ওপর ঘর পেতেছে হতাশাকে ঘিরে।

তীব্র গতির দাপটে হায় লাল কাঁকড়া ছুটে,
ভয়াবহ ঢেউ দেখেও ভয় পাচ্ছে না মোটে।
শঙ্খ চিলের আবাস ছেড়ে উড়তে গিয়ে দেখে,
জেলেরা সব জাল টানছে মাছ ধরছে ছেঁকে।

আকাশ নীলে ভরে আছে রঙধনুটির মায়া,
আপন আলোয় লুটে নিবো সপ্নিল সব ছায়া।


আপনার মতামত লিখুন :

One response to “স্বপ্নীল মন / মারজিয়া খানম সিদ্দিকা”

  1. রাশিদরে উপদেশ পেলে
    চমৎকার ছড়া কবিতা।
    পাবনা গুলো সুন্দর
    মায়ের জীবনটা হোক আরো সুন্দরতর।
    শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় কবি সাংবাদিক ও সকলের ভালোবাসার প্রিয় মানুষ মানুষ রাশেদ রউফকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.