শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

সুলতানা নীলুফা’র দুটি কবিতা

বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ ১০১৯ Time View

১. বিষ

হতো —
যদি দেখা
স্রেফ আরেকবার
চুমু ঠোঁট গলাগলি
আমাদের এই লুকোচুরি
সাঁতার, সাঁতার
পিঠের পিছনে বিষ
ধূলোমাখা পথ
কঠিন কন্টক তবু
তবে–
জানা হলো
ইশকার দরগাহ্।

২. ফাগুনে

নিশ্চুপ নির্ভয়ে সরে যাবো
একমুঠো প্রাণভিক্ষা

পড়েছো গলায় রজ্জু
দরজায় নেড়েছো কড়া–

নিরুত্তর আমি
যায় যায়
যা বলার বাকি
অনুক্ত সময়–

আমার খুচরো
তোমার গুনতি
ভেঙে পড়া এ আকাশ
ফাগুনে সয়লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.