শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

সুফল আসুক অবশেষে / লিপি বড়ুয়া

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ৩৬৮ Time View

সূর্যরাঙা দিন আছে আগের মতোই
শুধু সময়গুলো নেই আর আগের ঠিকানায়
স্বপ্ন-দুঃস্বপ্নের দোলাচলে
বুক কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে।

কেন এমন হলো? এমনটা তো হওয়ার ছিল না
মানুষ এগিয়ে যায় প্রগতির পথে
আমরা যেন চলছি পেছনের রথে।

কত বেদনা বুকে চেপে বেঁচে আছি
নিজের কাছে নিজেই যেন ছোট হয়ে থাকি।
করবো জয় লড়বো অপশক্তির সাথে
সুদিন ফিরবে সত্য ন্যায়ের পথে,
শান্তি চাই সুখ চাই এই চেতনাতে

স্বপ্ন বুনি জাতি ধর্ম নির্বিশেষে
পরিবর্তনে সুফল আসুক অবশেষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.