শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, শিরোনাম, সাহিত্য

সুদূরের পিয়াসি / ছন্দা দাশ

শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ৩৩৮ Time View

মাঝপথে থেমে গেলে বাঁশি
শ্রাবণের গান শুনি।
সময়ের পাতা থেকে ভেসে আসে
মহুয়ার নেশা।
ভাঙা সিঁড়ি বেয়ে পাই লবণের ঘ্রাণ।

মাধুকরী ডিঙি বেয়ে যায়
জানে সে তো ফুরাবে কখন
জীবনের খেলা।

ইছামতির বুকে জাগে চর
দেখে চেয়ে এইসব দিনরাত।

তবু তার বিহঙ্গ মন খুঁজে ফিরে
চিরচেনা সেই খোলা আকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.