শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, শিরোনাম, সাহিত্য

সবুজ পৃথিবী / মল্লিকা বড়ুয়া

বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১ ১২২৭ Time View

পৃথিবী বদলে যাক
আবার তুমি আমি এক হবো
নদীর জলে পা ডুবিয়ে
বাদাম খাবো।
পৃথিবী ভরে উঠুক ফুলে ও ফসলে
আবার আমরা এক হবো
নবান্ন উৎসবে
সারারাত নতুন চাল কুটে
পিঠা আর পায়েস খাবো।

পৃথিবী বদলে যাক
নতুন সূর্যের উদয়ে পুড়ে যাক
নষ্ট পৃথিবীর নষ্ট চামড়া,
পৃথিবী নতুন করে সাজাবো আমরা।
সবুজ গালিচা দিয়ে সামিয়ানা
নীল মেঘের আবরণে
সাজবে আমাদের মধুবাসর
শিশিরের প্রতিটি বিন্দু
হবে প্রকৃতির আশীর্বাদ।

পৃথিবী বদলে যাক
আবার এক হবো দু’টো হৃদয়
লিখবো হৃদয়ে জমানো
কথার কাব্য
শুধু সেটুকু সময়
আমায় দাও গো প্রিয়
যতদিন পৃথিবী না বদলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.