শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

সবিনয় ভালোবাসার করি পুনরুদ্ধার / জাহানারা মুন্নী

মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ৯৮৬ Time View

বিশ্ব সুরের বীণায় আজ শুনতে পাই মলিনতার ঝংকার
প্রতি প্রাণের ধ্বনিত পৃথিবীর একপ্রান্ত ছুঁয়ে আরেক প্রান্ত
দুঃসহ বন্দি ব্যথায় কাতরতা,
অনুভবে ক্ষণে ক্ষণে অনুকম্পায়
জর্জরিত ভালোবাসার গভীরতা,
স্থির অস্পষ্টে নিমজ্জিত যত
দুর্ভেদ্য জানা অজানা প্রেমময় আকুলতা।
সংজ্ঞাহীন প্রাণ,
নির্জীব গ্রাসে জীবন্ত দগ্ধ দিনরাত বিলীন-
ক্লেশ ক্লান্তি একাকার নিজে বাঁচবার ও বাঁচাবার,
চেনা অচেনা আড়াল পর্বতসম ভার।
সঞ্চয় সংকুচিত অদৃশ্য অবরুদ্ধ দ্বার
সংকট হাহাকার প্রলয় স্বচ্ছ যত অন্ধকার।
কেটে যাক, ঘুচে যাক আকুল প্রার্থনা-
আরও একবার
সবিনয় ভালোবাসার করি পুনরুদ্ধার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.