শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, সাহিত্য

সংসারের হাটে / বিভাস গুহ

শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ৪২৪ Time View

হয়তো আমি ঠিক পারিনি
তোমার মত চলতে
তোমার মনের মতো করে
মনের কথা বলতে।

তাইতো আমি একা আজো
সংসারের এ হাটে
নৌকা নিয়ে বসে আছি
জীবন নদীর ঘাটে।

হয়তো একদিন দেখা হবে
আছি প্রতীক্ষায়
আশার ভেলা নিয়ে ঘাটে
নিত্য সাঁতরাই।

আশায় বাঁচে সকল মানুষ
স্বপ্ন দেখে সুখের
ব্যথার পাহাড় থাকুক যত
কাটবে তো দিন দুখের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.