শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, সাহিত্য

শরৎ রানির শোভা / ইলিয়াছ হোসেন

শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৩৮৬ Time View

বাংলার দ্বারে অপরূপ শোভা নিয়ে এসেছে শরৎ রানি
ভোরের রক্তিম আলোয় ঘাসের শিশির বিন্দুর চাকচিক্য
মনকে করছে বিমোহিত
ক্ষেতের সবুজ ধানে ঢেউ খেলে যাচ্ছে দখিনা সমীরণ
যা দেখে আকুল হচ্ছে মন,
নীল আকাশে ভেসে বেড়াচ্ছে খন্ড খন্ড সাদা মেঘের ভেলা
রবি শশীর সাথে মেঘের ভেলার চলছে লুকোচুরি খেলা
নদীর তীরের শুভ্র কাশফুলের স্পর্শে হৃদয়ে লাগছে দোলা
শুভ্র কাশফুল শরতের বিকেলকে করে তুলছে মনোহর।

খাল বিল পুকুরে ফুটে আছে মনমোহিনী লাল পদ্ম শাপলা
রঙিন প্রজাপতি আপন মনে পাখনা মেলে উড়ছে কাননে
সাঁঝের বেলা ধবল বকে সারি বেঁধে ফিরে যাচ্ছে নীড়ে-
কেউ হচ্ছে না কক্ষচ্যুত বিস্ময়ের চোখে দেখছি তাকিয়ে,
নিঝুম রাতে ঝোপঝাড়ে জোনাকিরা মিটিমিটি জ্বালাচ্ছে আলো
দোলনচাঁপা কামিনী শিউলি বেলি চারদিকে ছড়াচ্ছে সৌরভ
নানান রকম ফুলের সৌরভে হৃদয়ে বাড়ছে ব্যাকুলতা,
শরৎ রানির অপরূপ শোভার নেই যে কোনো শেষ
যতই শোভা উপভোগ করছি কাটছে না মনের রেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.