রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, নারী, শিশু সাহিত্য, সাহিত্য

শরত বলেই কথা

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ৯৯৮ Time View

আকাশবুকে মেঘবালিকা অচিন নীলের দেশে
সাদা রঙের শাড়ি পরে ছুটছে পরীর বেশে।

বিলে-ঝিলে শাপলা আর বুলবুলিদের মেলা
কাকতাড়ুয়া ও কাশফুলে জমছে ভীষন খেলা।

ভোরবেলাতে শিশিরকণা একটু একটু ঝরে
মিষ্টি রোদের ছোঁয়াতে সে যায় যে আবার সরে।

জোছনামাখা চাঁদের আলো দূর করে রাত  কালো
শিউলি ফোটা সুবাস ছোটে সকাল বিকাল ভালো।

দোয়েল কোয়েল ময়না ও টিয়ার গুঞ্জনিতে
মুখর থাকে সারা দুপুর আনন্দ ধ্বনিতে।

নানান রকম মধুরতা চারিদিকে সজীবতা
এসব শুধু ঋতুর রানি শরত বলেই কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.