শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, শিরোনাম, সাহিত্য

শব্দ চাষ / মাহবুবা ছন্দা

মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ৪৭১ Time View

ভাবি, মনে মনে, শব্দ গাঁথি
অষ্টপ্রহর মস্তিষ্কের স্নায়ুকোষে।
কাগজে-কলমে হয়ে ওঠে না ইদানীং
শব্দের চাষাবাদের সঞ্চয়।

জাগি প্রথম – প্রহর থেকে মধ্যরাত্রি
শব্দেরাও করে লুকোচুরি লুকোচুরি।
প্রত্যুষের সূর্য লগনে ভুগি আত্নঘ্লাসায়
হায়! আজ রাত্রিও গেলো ফুরিয়ে।

আর নয় ফাঁকি – পাপবোধ
আজ থেকেই শুরু করি পাপবিমোচন।
শব্দের চাষাবাদ সঞ্চয় করি
মস্তিষ্কের স্নায়ুকোষ দিয়ে সরাসরি কাগজ-কলমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.