রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম, দেশ, নারী, শিশু সাহিত্য, সাহিত্য

রূপালী ইলিশ / মারজিয়া খানম সিদ্দিকা

সোমবার, ৫ জুন, ২০২৩ ৩৯৩ Time View

ইলিশ মাছের তিরিশ কাটা
খেতে ভারি মজা!
দাম শুনে ভিমরি খেলে
কেমনে খাবে ভাজা?

আষাঢ় শ্রাবণ মানে না মন
ইলিশ মাছের টানে,
ইলশেগুড়ি বৃষ্টি যেন
জাল ভরে মাছ আনে।

ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ
বাজার তো সয়লাব,
বেপারিরা রাঙা চোখে
হাঁকায় লাভের লাভ।

কেউ কিনে কয়েক হালি
কারোরই বা হাত খালি,
একটা মাছ কেনার আশায়
যেন গুড়ে বালি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.