শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, সাহিত্য

রাঙিয়ে চলেছি জগৎ / রাশেদ রউফ

বুধবার, ৭ জুলাই, ২০২১ ১০১৯ Time View

তোমার প্রথম স্পর্শে আমি হারিয়েছিলাম আমার চৈতন্যবোধ
তৃষ্ণার্ত মরুর মতো আর্তনাদ করে উঠেছিলো হৃদয়
পূর্বাভাসহীন ঝড়ের সুতীব্র বেগের মতো
অঙ্কিত হলো নিবিড় চুম্বনরেখা।

আমরা ক্রমশ হেঁটে চলছিলাম স্বপ্নের সুড়ঙ্গ পথে
আমরা ক্রমশ অগ্রসর হচ্ছিলাম কাঙ্ক্ষিত গন্তব্যে

দুর্লভ আকাঙ্ক্ষায় কেঁপে উঠেছিলো বিশাল অন্তরীক্ষ
তীক্ষ্ণ আলিঙ্গনে লণ্ডভণ্ড হয়ে গেলো চারপাশ-
তবু নক্ষত্রের মতো জ্বলজ্বল করছিল মোহাবিষ্ট শরীর।

জলরঙ ছবির মতো আমরা দুজনে রাঙিয়ে চলেছি জগৎ মন দেহে
আছি ভালোবাসায়, আছি মুগ্ধতায়, নেই অবিশ্বাস সন্দেহে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.