শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, শিরোনাম, সাহিত্য

যখন তুমি ভুল বোঝো / রাশেদ রউফ

সোমবার, ২ মে, ২০২২ ৮৬৮ Time View

সবার ভেতর কষ্ট থাকে, সবার ভেতর দুঃখ
কেউ হয়তো শান্ত-সুবোধ, কেউ হয়তো রুক্ষ।

দুঃখগুলো সুখ খুঁজে পায়, যখন রাঙাও মনকে
খুশির বাক্সে জমা রাখি ভালো লাগার ক্ষণকে।

তোমার জন্যে হন্যে আমি, সকাল-বিকাল-রাত্রি
দূর যাত্রায় নিমিষে হই স্বপ্নলোকের যাত্রী।

তবুও তুমি ভুলই বোঝো, আমার কী পথ, খোঁজো না
আমার কষ্ট সবাই বোঝে, তুমিই কেবল বোঝো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.