শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

মৃত্যুশহর / সৈয়দা সেলিমা আক্তার

শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ৭০৯ Time View

মনে পড়ছে হস্তিনাপুর -ইন্দ্রপ্রস্থ
মহাভারত পরবর্তী শ্মশানভূমি ;সেই দিল্লী!
দাউ দাউ করে জ্বলছে আগুন
লেলিহান শিখা
একটুও জায়গা নেই কবরের
যেনো বাহাদুর শাহ জাফরের আক্ষেপ!
একদা যেখানে গিজ গিজ করতো মানুষ
মসজিদ ও মাজারে পদচারণায় গমগম পথ
এ শহর আজ অচেনা
এ শহরে আজ তামাম শোক
এ শহরে আজ আঁধার গনগনে পথে
মুর্দা নিয়ে আহাজারিতে বাতাস ভারী!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.