শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, সাহিত্য

মাতাল হই তোমার সৌন্দর্যে / রাশেদ রউফ

শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ১০৯৪ Time View

কোনো রকম পানে নয়
অভিমানে মন ওড়ে রৌদ্র ও মেঘে
পাহাড়ি পথের মতো হেঁটে চলে ক্লান্তিহীন।

তোমাকে পাওয়ার অমোঘ আকাঙ্ক্ষা বুকে জ্বেলে
অপেক্ষার সানাই বাজাই দিনের পর দিন
রাতের পরে রাত।

তোমার ছায়াময় চোখ
তোমার মায়াময় মুখ
তোমার উষ্ণ ঠোঁট
ময়ূরের মতো রঙিন হয়ে ওঠে আমার দু-চোখে।

শয্যায় এপাশ ওপাশ চিরন্তন আবেগে
যুগল নিঃশ্বাসের স্বর কখন বেজে ওঠে প্রশান্তির তারে!

তুমি তো জানোই
কোনো রকম পানে আমি অভ্যস্ত নই,
তবু যেন নিরন্তর মাতাল হই তোমার সৌন্দর্যে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.