শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

মন পবনের নাও / তানজিনা রাহী

বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ৯০৫ Time View

চপলা চঞ্চলা দখিনা হাওয়া অবিনাশী,
ছুঁয়ে যায় আমায় অনুভবে তোমায় বলে ভালোবাসি,
কী দারুণ শিহরণ হৃদয় জুড়ে তোমার অবগাহন,
পুলকিত হয়ে চমকিত আমার সত্ত্বার অবলোকন।

চাঁদের আলোয় আলোকিত প্রিয়জনের সান্নিধ্য,
স্পর্শে নয় অনুভূতির সৃষ্টি মনের গভীরে আবদ্ধ।
প্রলয় ঝঙ্কার আলোড়িত করে আমার একাকীত্ব,
তুমি আমার শুধুই আমার এইতো মনের বিশেষত্ব ।

জানি দেখা হবে, হবে ভাব বিনিময় একান্ত নিবিড়ে,
খুঁজে ফিরি তোমায় আমি অসংখ্য মানুষের ভীড়ে ।
খুব ইচ্ছে করে ছুটে যায় জড়িয়ে রাখি আলিঙ্গনে,
তোমাকেই ভালবাসি তোমাকেই চাই সবটুকু বন্ধনে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.