শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

কবিতা, দেশ, নারী, সাহিত্য

মনোহর পাখি / শাহীন চৌধুরী ডলি

শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ৯৩৭ Time View

ঘুম না আসা একলা ক্ষণে
শেষরাতে ঝরা বৃষ্টির কান্নায়
জলধির ছলাৎ ছলাৎ কল্লোলে
বালুকাবেলায় আছড়ে পড়া ঢেউয়ে
মধ্যদুপুরে তপ্ত রাঙা সূর্যালোকে
মনে পড়ে তোমার সুষমা।

কতকাল দেখিনা প্রিয় মুখ
অনুভূতিগুলো ছুঁতে আসো না
একদিন ছুঁয়ে ছিলে মন
একদিন গোপন প্রেমিক ছিলে
বজ্রকুণ্ড রাতে প্রণয়ী শিথানে
উদ্বাহু সময়ে সাম্রাজ্য সঁপেছিলে।

তোমার অপাংক্তেয় অবহেলায়
বিরহী অবগাহনে ডুবি আর ভাসি
উদ্বেল সামুদ্রিক ঢেউয়ের মতো
আছড়ে পড়া নৈঃশব্দের পারাবারে
যার অপেক্ষায় থাকি সে তুমি
– আমার মনোহর পাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.