শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

মনের টানে / চম্পা চক্রবর্তী

শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ৪২৮ Time View

জেগে দেখলে তোমার মুখ
অনুভবে স্বর্গ সুখ
ছুঁয়ে দিলে হাসি ফোটে
উছল এ মন নেচে ওঠে।

মনে ডাকে ভোরের পাখি
এ আনন্দ কোথায় রাখি
মৌ খুঁজে মৌমাছি
ফুলে ফুলে নাচানাচি।

প্রজাতির রঙিন পাখা
হরেক রঙে আঁকাবাকা
ডানা মেলে ওড়ে ঘোরে
মধু কুড়ায় ফুলে ভোরে

কদম কেয়ার সুঘ্রাণে
ছুটে চলে মনের টানে
আকাশ জুড়ে মেঘের ভেলা
বৃষ্টি নামবে ঠিক ওবেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.