রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

কবিতা, দেশ, নারী, শিরোনাম, শিশু সাহিত্য, সাহিত্য

মনের জানালা / চন্দ্রশিলা ছন্দা

বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ৩৮৩ Time View

বর্ণিল এই পৃথিবীর এক তিলও হয়নি দেখা
নদী খাল বিল দেখলে বিশ্ব অনেক যায় যে শেখা।
তবে যে দেখেছি নায়াগ্রা খ্যাত বাংলার নাফাখুম
উঁচু নিচু টিলা পাহাড়ের ঢালে জুম ফসলের চুম।

দেখেছি সবুজ লাওয়াছড়ার মৌন মুগ্ধ রূপ
যেন রূপকথা শ্রীমঙ্গলের গলফ মাঠ নিশ্চুপ।
একেক টুকরো আরব যেন তেপান্তরের ছবি
ঝরা পাতাদের হাহাকার ওঠা অস্তমিত রবি।

নীলাদ্রি লেক সুনামগঞ্জ, হাওর বাইক্কা বিল
অতিথি পাখিরা মেতে ওঠে সুখে রোদ মাখে ঝিলমিল।
হিমালয় থেকে নির্গত নদী আমার বাংলাদেশে
বহু পথ পাড়ি দিয়ে অবশেষে বঙ্গো-সাগরে মেশে।

তিল পরিমাণ দেখাও হয়নি সবাই কি দেখে সব?
মনের চোখেও দেখা যাবে ঠিক শুনবে পাখির রব,
যদি খুলে দাও মনের জানালা যদি খুলে দাও দোর
দেখবে এ দেশে ষড়ঋতুদের নতুন নতুন ভোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.