শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

ভুলে যেও / নুরুন্নাহার ডলি

বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ৬৬২ Time View

ভুলে যেও হৃদয়ের সব আকুতি
সবুজের মাঝে এক দানা রত্তি,
ভুলে যেও আমাদের সব রঙ
মনে করো সবই ছিলো ঢঙ।
ভুলে যেও পাশাপাশি বসা ক্ষণ
সে তো শুধু হৃদয়ের রক্তক্ষরণ
ভুলে যেও চোখে চোখে কথা
সব শুধু অন্তরের চাপা ব্যথা ।
ভুলে যেও সেই উষ্ণ আলিঙ্গন
ওতে ছিলো না ভালোবাসার বন্ধন,
ভুলে যেও নিঃশ্বাসের দ্রুত ওঠানামা
সেতো শুধু কামনার জপ মানা।
ভুলে যেও চায়ের কাপের ভালোবাসা
ক্ষণিকের চাওয়া পাওয়া আর আলোআশা,
ভুলে যেও খুনসুটি আর হাসাহাসি
মিছে তবে হোক সব ভালোবাসাবাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.