শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, সাহিত্য

ভাবছি-জীবনটাকে গুছিয়ে নেবো / উজ্জ্বল সম্পু

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ১৫০ Time View

ভাবছি
জীবনটাকে এবার গুছিয়ে নেবো।
হৃদয়ভূমির এলোমেলো দলিলগুলো,
ড্রেসিং টেবিলের নিভৃতকোণে জমে থাকা ধূসর ধুলো,
মুছে দিয়ে যতন করে সাজিয়ে নেবো।
ভাবছি
জীবনটাকে এবার গুছিয়ে নেবো।

আলমারীর ঐ গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা চিঠিগুলো,
সুন্দর হাতের লেখায় ভালবাসতে শেখার সোনালির কথাগুলো
হৃদয় ছিঁড়ে পুড়িয়ে দেবো।
ভাবছি-
জীবনটাকে এবার গুছিয়ে নেবো।

বইয়ের ভাঁজের গোলাপ কুঁড়ি,
বক্ষে থাকা, যত্নে রাখা, মিষ্টি কথার হাসির ঝুড়ি,
নীল আকাশে মেঘের সাথে উড়িয়ে দেবো।
ভাবছি- জীবনটাকে এবার গুছিয়ে নেবো।

যে যা বলুক অন্য লোকে,
নীল নয়নে কাজল মেখে, থাকতে চেয়ে মুগ্ধ চোখে,
সেই চাহনি মন থেকে আজ ভাসিয়ে দেবো,
ভাবছি-
জীবনটাকে এবার গুছিয়ে নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.