শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

বিজিত / সাদিয়া আফরিন

মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ৯২০ Time View

আমার গোপন ইচ্ছেরা ভেসে যায়
বাস্তবতার অপার স্রোতে।
প্রতি রাতে স্বপ্নগুলো ফিরে
বালিশের কাছ থেকে,
শিশির বিন্দু হয়ে মিলিয়ে যায়
ভোর হবার অনেক আগে।
কথাগুলো শব্দহীন এলোমেলো
ভেসে বেড়ায় মনের ইথারে
কবিতারা ছন্দহীন
ঘুরপাক খায় ভুল শহরে
কষ্টগুলো জমতে থাকে
দীর্ঘশ্বাসের উষ্ণ প্রসবনে,
কান্নাগুলো জড়ো হয়,
নদী হয়ে চোখের কোণে।
ব্যথার নিবিড় উচ্ছ্বাস,
মুখ লুকায় আবেগের মহা-উৎসবে
বেদনারসূখ জাগে অযাচিত মায়ায়,
বিকেলের কমলা রোদে
তবু তোমাকে পাওয়ার অদম্য ইচ্ছেরা
জাগে গোপনে….
অলক্ষ্যে আমার মনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.