শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

কবিতা, দেশ, নারী, শিরোনাম, সাহিত্য

বানভাসির ঈদ / নাসরিন জাহান মাধুরী

রবিবার, ১০ জুলাই, ২০২২ ৬৭৪ Time View

বেনোজলে ভেসে ভেসে হলো আজ সবই যে শেষ
তাসের ঘরের রইলোনা আর কোন চিহ্ন কোন রেশ
ভেসে গেলো হায় সাজানো সংসার
সব হারিয়ে ডুবতে ডুবতে ভাবছি পরপার

ত্রাণ শিবিরে প্রথম মেলে চোখ
আতিপাতি খুঁজি সব প্রিয়মুখ
হাজারো মানুষ সব হারিয়ে সবে
চোখের কোণে জলের ধারা মন কাঁদে নীরবে

নিকোনো উঠোন, গরুর খামার, হাঁসমুরগীর ঘর
হাওরের জলে ভাসিয়ে নিলো ঢেউ প্রলয়ঙ্কর
চারিদিকে জল থইথই, থইথই হাহাকার
রাক্ষুসে স্রোতে মিলেমিশে সব সীমানা একাকার

কোরবানির হাটে গরুটিকে বেঁচে কিনবো বউয়ের শাড়ি
ছেলের শার্ট আর মেয়ের জন্য লালজামা, রেশমি চুড়ি
নিমিষেই মুছে গেলো স্বপ্ন আমার সব
ত্রাণ শিবিরে হাত পেতে আজ করি ঈদ উৎসব

ঈদের জামাতে হাত তুলে মোনাজাত আজ করি
আবার জাগবে কিশলয়,আবার বাঁধবো ভিটেবাড়ি
উঠোনে আমার ছড়াবে আবার নতুন ধানের সৌরভ
আবার হাসবো, ঈদের কোলাকুলিতে রবে প্রাণের বৈভব…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.