শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

বঙ্গমাতা / গৌরী প্রভা দাশ

শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ৮১২ Time View

পিতা তুমি তেজোদীপ্ত
সূর্য়ের মত জ্বলজ্বলে
মাতা তুমি সুস্নিগ্ধ চাঁদ
শীতল আলো প্রতিপলে।

কারার আঁধারে পিতা যতবার
হারিয়েছেন স্বপ্ন আশা
মাতা ততবার জোনাক হয়ে
দেখিয়েছেন পথের দিশা।

পিতার দরাজ বুকে যখন
শত্রু হানতো আঘাত
ঢাল হয়ে মা এক নিমিষে
বাড়িয়েছেন দু’হাত।

বুকের রক্ত দিয়ে যখন
পিতা লিখতেন কবিতা
তখন মাতা স্বাধীন বাংলার
শ্বাশত এক সবিতা।

পিতাকে ভেবে উদ্ভাসিত
আজ শ্যামল বঙ্গভূমি
মন মননে বোধের গভীরে
মিশে আছো মাতা তুমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.