শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

কবিতা, দেশ, নারী, সাহিত্য

ফিনিক্স / নাসরিন জাহান মাধুরী

বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১ ৯৪৫ Time View

এবার আমি আকাশ ছোঁব
বলছি সত্যি দেখো
আকাশ ছুঁতে সাহস লাগে
সেটা মনে রেখো

সাহসী নই একেবারেই
কথাটা নয় ঠিক
নীরব ডাকাত নামেই সবাই
চিনতো চারিদিক

মা বলতেন ঠাণ্ডা মাথায়
করতে পারিস খুন
দাদীও তাতেই সায় দিয়েছেন
খসলে পানের চুন

খুন কি আমি করতে পারি
মানুষ তো নই এমন
তার বদলে নিজেই পুড়ে
খুন হয়ে যাই তেমন

ছাই হয়ে তাই স্বপ্ন দেখি
হবো ফিনিক্স পাখি
স্বপ্ন আকাশ ছোঁব ঠিকই
স্বপ্ন বুকে রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.