শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, শিরোনাম, সাহিত্য

ফাউজুল কবির-এর কবিতা ‘পরমায়ু -৮৬’

মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ৪৯৯ Time View

আমাদের দিন অন্ধ রাত বোবা
আমাদের চিত্ত দুর্গন্ধে পচিত
জীবনেরা ক্লান্ত বৈশ্যের ধোঁকায়
আমাদের মন লাম্পট্যে রচিত
তোমার প্রতিজ্ঞা নেই। তুমি কবি হবে কীভাবে কেমন করে
তোমার চেতনা ভ্রষ্ট — আগামীকালের নয়
গতকাল গতপরশু দূর অতীতের
তুমি কবি হবে? আশা কর — কীভাবে কেমন করে
আছে কোনো চাবিকাঠি হৃদয় বদলানো বিশ্বস্ত প্রত্যাশা!

কবি হতে হলে মেঘের প্রতিষ্ঠা চাই স্নায়ুতে – জীবনে
চায়ের কাপেতে বেলা বিস্কিটডুবানো চিত্রকল্প আঁকা
খুব স্বাদু নয় আজকালকার দিনে
কবিতাকে যেতে হবে অন্য রকমের রচনের বোধ ও বোধনে
চেতনের খুনে রাঙা হতে হবে
লাবণ্যের ভাংচুরে গড়ে নিতে হবে
দিতে হবে পুরস্কার অন্যধরনের রোদ ও বৃষ্টির আস্বাদন:
সমগ্র শরীর জুড়ে — মানে কবিতার উজ্জ্বল ব্রততি ঘিরে
বিস্ময় ও নিস্তব্ধতা যদি ঈর্ষাযোগ্য বসতি না গড়ে তোলে
নতুনের আরোগ্যসাধক রোডম্যাপ
তবে তাকে যাবে না বলা কবিতা বা কাব্যের স্বচ্ছল সংসার :
শুদ্ধতম কবি বলে কেউ নেই এই ভূমণ্ডলে – মানবভাষায়
আছে আশ্চর্য কথন শুধু চয়নবয়ন ঘিরে স্তব্ধতার মগ্নরূপকার ::
মহৎ বৃক্ষের দিকে তাকাও মেলিয়া চক্ষু
বনের আত্মার সাথে হাঁটো একাকী একজন বিখ্যাত নিঃসঙ্গ
রাত্রিদিন বসবাস করো সৃজন সত্তায় মৌলিকের আরোহী দীক্ষায়
যে ফল লভিত হবে – তৈরি হবে – তার নাম
নিস্তব্ধ সবুজ আর প্রশংসিত সমুদ্রশামুক নীলের মহাকবিতা—
অস্থিরের সামজিক থেকে মৃত্যু ভালো – মরণই শ্রেয়
জনতা কবিতা নয় – মনে রাখা ভালো কবিই জনতা
নির্বাসিত হও তুমি দণ্ডিত করো আপনাকে
শব্দের স্তব্ধতা নিয়ে মৌনী হও অসংকোচ নিখিলের মেঘ হও
যদি ইচ্ছা হয় — নদী নয় আকাশ উচ্ছ্বাসে
সত্যকে ছাঁকিয়া তোলো — সুন্দরে অসীমে
বনেবনে পত্র ও পল্লবে ঘুরিয়া বেড়াও বাঁচনের জোনাকিজীবন :
একটি জলরং গোলাপ পেতে হলে দীর্ঘতম ভ্রমণেই যেতে হয়
সুদূরের সরণিতে স্মরণের পথে হাঁটতে হয় নির্জনের পাখিপ্রাণ–
আমাদের দিন অন্ধ রাত বোবা
আমাদের সত্য আছে – কিন্তু খোঁড়া
ভাঙা সেতুটিকে দিতে হবে জোড়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.