রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

প্রাণের স্পন্দন / শিরিন আফরোজ

সোমবার, ২৫ জুলাই, ২০২২ ৭৬৯ Time View

আকাশের বুকে মেঘ রোদ্দুর খেলা
সাগর জলে সফেদ ফেনা,
পাখিরা উড়ে যায় আবার ফিরে নীড়ে!
জীবন বাঁচাতে প্রতি প্রাণ সংগ্রামে নড়ে,
সন্ধ্যা নামতেই প্রতি প্রাণের ব্যস্ততার ইতি টানা ।

দিন শেষে আসে রাত
কখনো কখনো আলোতে ভাসে আকাশ!
পূর্ণিমা ছুঁয়ে যায় হৃদয় দুয়ার,
হাত বাড়াতেই মুঠো ভরে যায় আলোয়,
মুঠো খুললেই সে পালায়!
সে হৃদয়ে জড়িয়ে থেকে আনন্দে ভাসায় ।

আঁধার রাত শোকের আকাশ
বাতাসে হাহাকার !
আকাশের আলো আঁধারী আর প্রাণের আনন্দ ও বেদনা সাদৃশ্যে একাকার।

মরুভূমির সিথানে হাসে যে চাঁদ,
আমার সিথানেও হাসে!
একটি সূর্য ও একটি চাঁদের আলো আধারীতে প্রতি প্রাণের জন্ম মৃত্যু !
তাতে জীবনের খেলাঘর শোক ও আনন্দের নৌকায় ভাসে ।

যতক্ষণ ক্ষয় নাই জীবনের
ততক্ষণ ছুঁটে যায় প্রতি প্রাণ স্বপ্ন নিয়ে জোড়া চোখে !
আকাশ ও মাটির মাঝখানে স্বর্গ নরক বিরাজ করে
সুন্দর এই বসুন্ধরার বুকে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.