শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

উপ-সম্পাদকীয়, উপজেলা, এলবাম, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, দেশ, বান্দরবান, মুক্তিযুদ্ধ, রাঙামাটি, রাজনীতি, সংস্কৃতি, সাক্ষাতকার

প্রথম আলো সম্পাদকের জামিন

সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৯২৫ Time View

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে করা মামলায় প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান জামিন পেয়েছেন।

আজ সোমবার সকালে ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়সারুল ইসলাম দুই হাজার টাকা মুচলেকায় মতিউর রহমানের জামিন মঞ্জুর করেন।

গত ২০ জানুয়ারি এই মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। এরপর তাঁকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। সংশ্লিষ্ট আদালতে তিনি জামিন আবেদন করলে তা বিবেচনা করতে বলা হয়। আজ ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মতিউর রহমানের জামিন মঞ্জুর করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.