শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

পাহাড়ে শিখরে / ডালিয়া নাহার

সোমবার, ১৯ জুলাই, ২০২১ ১০৩৭ Time View

দুপাশে সবুজের গাঢ় হাতছানি
ছাড়িয়ে বনভূমি চড়াই উতরাই
পিচঢালা সর্পিল আঁকাবাকা পথ
ছুটে চলা মন অরণ্য বন বনান্তে

ঐশ্বর্যে ভরা বৈচিত্র পাহাড়ের ঢালে
পাখির সুরেলা গান বন থেকে বনে
চেঙ্গি নদীর বাঁকেবাঁকে কাব্য তরঙ্গ
রোদেলা দুপুরে চুড়া থেকে দিগন্তে

বউ কথা কও সুর তোলে সন্ধ্যারাগে
ঝুপ করে রাত্রি নামে লাল স্বর্ণ মেঘে
আঁধারে ঢাকে বনানী নিবিড় নিঝুম
নিরবতা ভাঙ্গে ঝিঁঝি অবিশ্রান্ত ডাকে

ভোরের কাঁচা রোদ আলতো ছোঁয়ায়
গহীন অরণ্যে বটবৃক্ষ জলের মায়ায়
আকাশ মেঘ গাছের শাখায় লুকোচুরি
অপরূপ সবুজের সমারোহ জয় জয়ন্তী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.