শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, শিরোনাম, শিশু সাহিত্য, সাহিত্য

পরির নূপুর / রাশেদ রউফ

রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ১০১৯ Time View

সবাই যখন ঘুমের গুহায়, আমিও থাকি চুপ-
হঠাৎ ঘরে ঠিকরে পড়ে জোছনা অপরূপ।
আলোর মেলায় প্রজাপতি খেলায় ওঠে মেতে-
চাদর বিছায় ডাহুক দোয়েল সবার আদর পেতে।

ছুটে আসে জুঁই জোনাকি, ফড়িঙ ও গাঙচিল-
আকাশ থেকে ঝরে পড়ে টুকরো টুকরো নীল।
আসর জমায় নীল পদ্ম, ঘাসফুল কাশফুল-
হাসনাহেনা চম্পা বেলী মল্লিকা শিমুল।

ঘর যেন নয়, ফুলপাখিদের মায়াবী বাগান,-
সেই বাগানে হঠাৎ ঢোকেন শিল্পী হাশেম খান।
তিনি তোলেন ক্যানভাসে তাঁর তুলি ও রঙের ঝড়-
দুপুর রাতে পরির নূপুর অলৌকিক আসর!

বাকুম বাকুম শ্বেত কবুতর
আমিই শুনি আনন্দ স্বর
আমিই শুনি জনশূন্য রাতের কলতান,
নীরবতার ছন্দ আনে অন্তরঙ্গ গান।

জ্যোৎস্নাধারায় ফুটতে থাকে রুপোলি কুসুম-
কষ্ট হয়ে ঝরে পড়ে, যখন ভাঙে ঘুম।
ঝর্নাজলের ধারার মতো গড়িয়ে যায় রাত-
বুকের মধ্যে দুখের নদী, ধারালো করাত।

[ছবি : সরওয়ার আরমান]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.