শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

নীল প্রজাপতি / মল্লিকা বড়ুয়া

সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ৯৬২ Time View

বেঁচে থাকা মানেই বুঝি ভেসে থাকা
ডুবে যাওয়া নয়!
চলো একবার ডুবে যাই স্মৃতির অতলে
খুঁজে ফিরি সেই মুক্তোগুলো
হারিয়ে ছিল যা তোমার
আমার অবহেলায়।
বেঁচে থাকা মানেই তো ফিরে পাওয়া
সেসব দিন
যেখানে আনন্দ ছিল সীমাহীন
আর বেদনার ছিল ছুটি,
সারাদিন সারাক্ষণ
হাসি আর গানে গানে
জীবন শুধুই যে রঙিন।
বেঁচে থাকা মানেই তো বদলে যাওয়া
ভেসে যাওয়া নরম স্রোতে,
যেখানে চাঁদের আলোয়
রোমন্থনে স্মৃতির ভেলায়
কড়া নাড়ে নীল প্রজাপতি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.