শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

নারী তুমি / মারজিয়া খানম সিদ্দিকা

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ ৬৭০ Time View

নারী তুমি অথৈ অধীর
সংসারে যে পটু,
করতে গিয়ে সাধ্য সুখের
কথা শোন কটূ।

তোমার মাঝে গীতগানে
তোমার মাঝে পদ্য
তোমার মাঝে শান্তি ও সুখ
তোমাতে আবদ্ধ।

কপটতার ভান করে যে
চোখের কোণে পানি
মনটি তোমার অতলে তল
খুঁজে পেল জানি।

মিষ্টিমুখের সুযোগ বুঝে
করো যদি ভালো
কেউবা এসে হেসে শোনায়
মুখটি করো কালো।

নারী তোমার বৃহৎ হৃদয়
নাই কোনো ডর-ভয়
তোমার মাঝে সুখটি খুঁজে
চাই পেতে সব জয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.