শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

নতুন ভোরের স্বপ্ন / খালেছা খানম

বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ৫৭০ Time View

দিন যায়, বছর যায়;
থেকে যায় কিছু স্মৃতিগাথা,
ফিরে আসে বারবার,
নতুন দিনের হালখাতা।

রুচি হোক সূচি সবার,
ভালোবাসা রঙ ছড়াক,
প্রেম-প্রীতির আবীরে ;
রঙিন হোক হৃদয় পরাগ।

স্বপ্নগুলো স্বাধীনভাবে;
মেলুক ডানা প্রাণভরে,
সুখের পায়রা আসুক ফিরে,
দুঃখগুলো যাক সরে।

নতুন দিনের সবুজ ঘ্রাণে,
বাঁচুক সবাই সজীব প্রাণে,
শান্তি-সম্প্রীতির বাঁধনে,
আসুক জয় গানে গানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.