শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, সাহিত্য

দিনের আলোয় আকাশ প্রদীপ / আনন্দমোহন রক্ষিত

শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ৬০৮ Time View

অল্প হলে আমি নেবো
অধিক হলে তোমার
এক ঘরেতে বাস করি
পৃথক শয্যা আমার।

খালি হাতে শহর এলাম
কী করি উপায়
ভাবতে ভাবতে দিশেহারা
ভীষণ নিরুপায়।

এই শহরে বাঁচতে হলে
কষ্টে কাটে দিন
শীতের কাঁপন রোদের মেজাজ
বোঝা তো মুশকিল।

শহর তো নয় আজব একখান
সবুজ মায়ার দারুণ অভাব
রাত কুয়াশা দিন ভরসা
মিশেল হাওয়ার স্বভাব।

এই শহরে মায়াবি রাত
হাতছানি দেয় আমায়
দিনের আলোয় আকাশ প্রদীপ
পথ দেখিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.