শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, প্রবাস, সাহিত্য

দিনরাঙা সূর্যটা / লিপি বড়ুয়া

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭২৮ Time View

দূর নীলিমার হাতছানি বাড়ায় বড্ড মায়া
দৃশ্য জুড়ে রং মিছিলে রাশি রাশি স্বপ্নবোনা,
নিজের মাঝে হারিয়ে খুঁজি নিজেরই ছায়া
সুশীতল নিসর্গে পাখিদের নির্ভয় আনাগোনা।

সূর্যাস্তের লালিমায় প্রকৃতি নিজেই যেনো কবিতা
সাগরের বুকে ডুব দেয় দিনরাঙা সূর্যটা,
সাত রঙে রামধনু আবিরে শত স্মৃতিকথা
ভোরের আলোয় শুরু হয় নতুন স্বপ্নে হাঁটা।

জীবনের পথে এগিয়ে যেতে আসুক যতই ঝড়
সবুজের স্নিগ্ধতায় খুঁজে নিই প্রশান্তির সুখ
পাহাড়ের গায়ে আঁকি রঙিন ক্যানভাস
ঝর্ণার জলধারায় প্রকৃতির ভেজা মুখ
সুখের পায়রাগুলি দিগন্তে পাখা মেলুক।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.