শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

তোমায় দেখি অপার মুগ্ধতায় / কোহিনুর আকতার

শনিবার, ২৪ জুলাই, ২০২১ ৭১৫ Time View

তোমায় ভেবেই রাত হয়ে যায় ভোর!
যতই ভাবি; মুগ্ধ ততই–
কাটে না যে ঘোর!
তোমায় ভেবেই আকাশ আমার
রৌদ্র-মেঘে সাজে,
তুমি আছো আমার মনের
সকল কারুকাজে,
তোমায় দেখি কান্না-হাসির মাঝে;
তুমি থাকো সকাল দুপুর সাঁঝে!
তুমি থাকো জীবনস্মৃতির পাতায়;
তোমাকে পাই আমার কাব্যখাতায়!
তোমায় দেখে দু’চোখ আমার
জুড়োয় স্নিগ্ধতায়,
বন্ধচোখেও তোমায় দেখি
অপার মুগ্ধতায়!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.