রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

কবিতা, দেশ, শিরোনাম, সাহিত্য

ঠোঁটে তৃঞ্চা থাকুক / রাশেদ রউফ

মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩ ৬০৯ Time View

কখনো নদীর মতো তোমার সাগরে নামি
কখনো ভাসতে চাই পালতোলা নৌকা হয়ে
কখনো ডুবতে চাই মুক্তো বা ঝিনুকের খোঁজে
তাকিয়ে তাকিয়ে তুমি দেখো অপার বিস্ময়ে।

দুজনে সাঁতার জানি, দুজনে গভীরে যাই
ক্লান্ত শ্রান্ত হই প্রাপ্তির অমোঘ আনন্দে
কষ্ট বা যা’ই হোক পাড়ি দিয়ে দুরন্ত নদী
আকাশ সাগরে মিশে নতুন মায়াবী ছন্দে।

মনে হয় শুয়ে আছি অবিমিশ্র দেহ প্রাণ
মনে হয় ভেসে আসে মিলনের চিরায়ত গান
মনে হয় ঝিলিক মারে কপালে রোদ্দুর
মনে হয় সৃজনে মিলনে জাগে হৃদয়পুর।

আমার যা কিছু সব জেনো তোমার তোমার
অতৃপ্তি নয় আর নয় কোনো দীর্ঘশ্বাস
ঠোঁটে তৃঞ্চা থাকুক, বুকে জাগুক অনন্ত আশা
ভোরের সুখের মতো চাই অনাবিল ভালোবাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.