শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, শিরোনাম, সাহিত্য

ট্যাপেস্ট্রি পাখি/ রিজোয়ান মাহমুদ

রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ৪২৬ Time View

জানালার পর্দায় একটা পাখি এঁকে উড়িয়ে দিলাম
পাখির একটা ডানা ছিল
ট্যাপেস্ট্রি পাখির দুটো ডানা থাকার আবশ্যকতা নেই,
উড়িয়ে দিলাম কেবল একটি ডানা এঁকে
আমার উদ্দেশ্য; সক্ষমতা পরীক্ষা – পাখির,
যে যা-ই বলুক,
অতঃপর –
পাখিকে জীবন দেয়া মূল কাজ ভেবে দিশেহারা
আমি পাহাড়ের শৃঙ্গে ওঠে দেবতাকে খুঁজি।
দেবতা ও অপদেবতাদের দেখেছি আনন্দে মশগুল একসাথে,
বিস্ময়াহত ত্বরিৎ ফিরে এলাম ডেরায়
ভারসাম্যহীন পাখিটি আজও অবিরাম ডানা ঝাপটায়
কোথাও যায়নি পাখি
নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে থাকে আমারই দিকে
আমি উড়ান দেখেছি, পাখিটি দেখি নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.