রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, শিশু সাহিত্য, সাহিত্য

টাকা / গৌতম কানুনগো

বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ ৪৮৬ Time View

এক টুকরো কাগজ আমি
টাকা আমার নাম।
সবাই আমায় চায় যে পেতে
কি যে আমার দাম!

সবার কাছে আছি আমি
সবার কাছে যাই
যার পকেটে যাই না কেন
ভালোবাসা পাই।

এই জগতে আমি ছাড়া
নাই কিছুরই মূল্য
আমার দ্বারাই ধনী গরিব
পাল্লাতে হয় তুল্য।

টাকার জোরেই করছে সবাই
দালান বাড়ি গাড়ি
এই টাকারই জন্য কেউ আজ
দিচ্ছে বিদেশ পাড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.