শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

জলের টিপ কপাল ছুঁলো / নাসিমা হক মুক্তা

মঙ্গলবার, ১১ মে, ২০২১ ৯২৪ Time View

একদিন সমুদ্রের তীর ধরে হাঁটছি
সাথে ছিলো মনপাখি
হাঁটতে হাঁটতে কতকিছু চোখের ভেতর
ঘুলঘুলি খেলছে
তা দেখার চোখ – দেখছে শুধু !

এমন দৃশ্য দেখে মনের ইচ্ছেরা
এ- মন থেকে ও- মন ছেড়ে অন্য শহরে
খুঁজে – ফিরে নীড়ের ভেতর উম্
বেলা যায়, দিন যায়
তবুও অপেক্ষার আঁচে পুড়াই চোখ।

হঠাৎ বিকেল বেলার গায়ে
নীল কানামাছি ভোঁ ভোঁ করে ঘুরছে খুব
মনের মধ্যে এক সমুদ্র স্বপ্নেরা
দামাল নদীর কলস্বরে ডুব দেয় মুক্তোর খুঁজে
যখন জলের টিপ কপাল ছুঁলো
তখন ছোঁ মেরে থলথলিয়ে ওঠে সুখ
এটি হচ্ছে জীবন কূপে মানুষ হওয়ার আনন্দ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.