শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম, দেশ, নারী, শিরোনাম, সংস্কৃতি

জন্মদিনে ভালোবাসায় সিক্ত হলেন কথাসাহিত্যিক এলিজাবেথ আরিফা মুবাশশিরা

রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ৪৭১ Time View

জন্মদিনে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর মিলনায়তনে ভালোবাসায় সিক্ত হলেন কবি কথাসাহিত্যিক অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। কবি সাহিত্যিক রাশেদ রউফ-এর পরিচালনায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর রীতা দত্ত, অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা, অধ্যাপক শামসুন্নাহার আনোয়ার, কবি-গীতিকার জসিম উদ্দিন খান, কথাসাহিত্যিক মিলন বনিক, প্রাবন্ধিক কলামিস্ট রেজাউল করিম স্বপন, স্লােগান সম্পাদক মোহাম্মদ জহির, শৈলী সাহিত্য বুলেটিন সম্পাদক কবি আজিজ রাহমান, অনন্য ধারা সম্পাদক গল্পকার রুনা তাসমিনা, গল্পকার সাংবাদিক ইফতেখার মারুফ, কবি শিশুসাহিত্যিক অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, কবি শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, কবি-কথাসাহিত্যিক মুশফিকুর রহমান, গল্পকার শিক্ষক শিউলী নাথ, চিত্রশিল্পী ছড়াকার নাটু বিকাশ বড়ুয়া, সংগঠক এম কামাল উদ্দিন, কবি শিশুসাহিত্যিক সৈয়দা সেলিমা আক্তার, ছড়াকার গৌতম কানুনগো প্রমুখ। গান কবিতা ও কথামালায় কথাসাহিত্যিক এলিজাবেথ আরিফা মুবাশশিরাকে অভিনন্দন জানান সকলেই।
কবি সাহিত্যিক রাশেদ রউফ লিখেছিলেন, এলিজাবেথ আরিফা মুবাশশিরা একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, কলামিস্ট, শিশুসাহিত্যিক ও শিক্ষাবিদ। এছাড়া একজন সমাজব্রতী পরোপকারী হিসেবে তিনি নিভৃতে মানুষের পাশে দাঁড়ান। আমাদের চারপাশে ঘটে যাওয়া নানা কাহিনী, সমাজচিত্র এবং সমাজের বিভিন্ন চরিত্র নিখুঁতভাবে ফুটে ওঠে তাঁর লেখায়। সমাজের বিভিন্ন সমস্যা বিশেষ করে নারীর প্রতি বিরূপ আচরণ, যৌতুকের জন্য নির্যাতন ইত্যাদি বিষয়গুলো সমাজ সচেতন মানুষ হিসেবে তাঁর মনকে পীড়িত করে তোলে, বিক্ষোভের সৃষ্টি করে। দেশের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত ও প্রতিকারের উপায়গুলো দৈনিক আজাদীতে ‘আমার দেশ আমার শহর’ শীর্ষক কলামে প্রকাশ করে মনের ভাবনা- চিন্তা পরিস্ফুট করার উদ্যোগ অব্যাহত রয়েছে তাঁর। লেখালেখি ও সমাজসেবার জগতে আমৃত্যু সক্রিয় থাকাটাই তাঁর একান্ত ইচ্ছে। এ পর্যন্ত অনেকগুলো বই প্রকাশিত হয়েছে তাঁর। তন্মধ্যে কাব্যগ্রন্থ : নক্ষত্রহীন রাতে, শ্রাবণ দিনের কেয়া, বকুল ঝরা পথে; গল্পগ্রন্থ : অনুভব, বৈশাখের লাল গোলাপ, ফাল্গুনে একদিন, যখন ফুটলো ফুল, হৃদয়ে লেখো নাম, ফাগুন হাওয়ার রঙ; শিশুতোষ গল্পগ্রন্থ :ফুলপরীর দেশে, খুদে এক মুক্তিযোদ্ধার গল্প, গল্প হলেও সত্যি, স্বাধীনতার জন্য, আলোকের ঝরনাধারা; কলাম : ‘আমার দেশ আমার শহর’, আত্মজীবনীমূলক : কুসুমে কুসুমে চরণচিহ্ন এবং উপন্যাস : রৌদ্রদহন।
প্রচণ্ড ব্যক্তি স্বাতন্ত্র্যবোধসম্পন্ন লেখক এলিজাবেথ আরিফা মুবাশশিরা ১৯৫০ সালের ২৯ এপ্রিল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার উত্তর মাদার্শা গ্রামের ঐতিহ্যবাহী পরিবার পন্ডিত বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.