শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

চট্টগ্রাম, দেশ, নারী, শিশু সাহিত্য, সাহিত্য

ছুটির দিনে / টুম্পা ভট্টাচার্য্য 

রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ ৮৪৪ Time View

শীতে এসেছে ছুটি এবার
যাব গাঁয়ের বাড়ি।
কতো মজায় দিন কাটাবো
চড়বো পাতার গাড়ি।

শিশির ভেজা ঘাসের মাঠে
থাকবো মেতে খেলায়
দাদু নিয়ে যাবে আমায়
শীতের দিনের মেলায়।

ভাপা পুলি চিতই খাবো
গল্প বলবে মামা
খেজুর গুড়ের পায়েস সাথে
গরম উলের জামা।

কতো মজা কতো খুশি
ছুটির দিনে তাই
শীতের দিনে চড়ুইভাতি
জমবে আরো ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.