শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

কবিতা, দেশ, নারী, সাহিত্য

ছক / চন্দ্রশিলা ছন্দা

মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ১০৩০ Time View

কিছু পেলাম না বলে আস্ফালন করে মানুষ
আস্ফালন দুঃসময় নিয়ে
অথচ মানুষেরই কর্মফল জন্মদেয়
সুসময় এবং দুঃসময়ের।
বিপদে শক্তিশালী হয়ে ওঠা মানুষ
গা ছাড়া দেয় বিপদ কেটে গেলে।
সেই সুযোগে ফের অলক্ষ্যে বেড়ে ওঠে আগাছা !
রাজ্যলোভী রাজাদের গল্প চাপা পড়ে যায়
টিকে থাকার লড়াইয়ে জিতে যাওয়া
হর্ম্য রমণীদের গল্পের আড়ালে।

কিছু পেলাম না বলে আস্ফালন করে মানুষ
আস্ফালন বর্তমান নিয়ে,
অথচ বর্তমান বলে সত্যি কিছু নেই!
সময়কে ছুঁয়ে ছুঁয়ে আমাদের প্রতিটি ন্যানোসেকেন্ড অতীতের গল্প রচনা করে
মানুষ বর্তমানকে স্পর্শ করে আসলে
অতীতেই বাঁচে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.