রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

চট্টগ্রাম, দেশ, শিরোনাম, সংস্কৃতি

চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সদস্য প্রতিনিধি নির্বাচন ৩ ফেব্রুয়ারি

শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩ ৫২৩ Time View

চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সদস্য প্রতিনিধি (পরিচালক) নির্বাচন আগামী ৩ ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে জীবন সদস্য প্রতিনিধির ৪ টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন : এ এস এম রেজাউল করিম স্বপন, এস এম মোখলেসুর রহমান, মৃণালিনী চক্রবর্তী, রিটন কুমার বড়ুয়া, শারুদ নিজাম ও সুলতানা নুরজাহান রোজী। অন্যদিকে সাধারণ সদস্য প্রতিনিধির ২ টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন : কোহিনুর শাকি, গোফরান উদ্দীন টিটু, ফারজানা রহমান শিমু, বাসুদেব খাস্তগীর ও সরওয়ার আরমান। ভোট গ্রহণ বিকেল ৩ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত বিরতিহীন চলবে। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে একাডেমির পরিচালক প্রফেসর রীতা দত্ত, এস এম আবদুল আজিজ ও সৈয়দা রিফাত আকতার নিশু সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.